মানবিক প্রশাসনে সুনামগঞ্জে নতুন গতি
বাংলাদেশের প্রশাসনে যেসব কর্মকর্তা দায়িত্বের বাইরে গিয়েও মানুষের জন্য কাজ করেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া তাদের অন্যতম। সততা, দক্ষতা ও মানবিক নেতৃত্বের মাধ্যমে তিনি সুনামগঞ্জকে একটি মডেল জেলায় রূপান্তরের পথে এগিয়ে নিচ্ছেন।
২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা চট্টগ্রাম, ঝালকাঠি, বরিশাল, খাগড়াছড়ি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দায়িত্ব পালন করে প্রশাসনিক দক্ষতার স্বাক্ষর রেখেছেন। বাণিজ্য মন্ত্রণালয়ে WTO সেলে পরিচালক হিসেবে আন্তর্জাতিক পরিসরেও তার দক্ষতা প্রশংসিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর এবং জাপানের Ritsumeikan University থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জনকারী ড. ইলিয়াস মিয়া আন্তর্জাতিক মানের একজন গবেষক ও প্রশাসক।
সুনামগঞ্জে দায়িত্ব গ্রহণের পর তিনি সুশাসন প্রতিষ্ঠা, উন্নয়ন ত্বরান্বিতকরণ ও জনসেবার মানোন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রাখছেন। সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ, সহজসেবা ও হয়রানিমুক্ত প্রশাসন নিশ্চিত করাই তার মূল লক্ষ্য।
তার ভাষায়, “সঠিক পরিকল্পনা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করলে সুনামগঞ্জকে একটি মানবিক ও সম্ভাবনাময় মডেল জেলায় রূপান্তর করা সম্ভব।”
ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার নেতৃত্বে সুনামগঞ্জে উন্নয়ন ও মানবিক প্রশাসনের নতুন অধ্যায় সূচিত হয়েছে—যা জেলার মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনছে।










