মধ্যনগরে ডেভিল হান্ডের অভিযানে আওয়ামী নেতা গ্রেফতার
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার থানা পুলিশের বিশেষ অভিযানে ডেভিল হান্টের আসামী উপজেলা আওয়ামী লীগের সদস্য দেবাশীষকে গ্রেফতার করেছে পুলিশ ।
এপর্যন্ত ১৩ দিনের ব্যবধানে ৬ জন ডেভিল হান্ডের আসামী গ্রেফাতার করা হয়েছে। এরমধ্যে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতি সজলু তালুকদার, যুবলীগের নেতা আজাদ চৌধুরী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন, মধ্যনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ নওয়াব আলী, ইউনিয়ন ছাত্রলীগ সহ সভাপতি আপেল মিয়া এবং অবশেষে উপজেলা আওয়ামী লীগের সদস্য দেবাশীষকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে ।
পরিশেষে রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় মধ্যনগর বাজারের পোস্ট অফিসের পিছন হইতে তাকে আটক করা হয়। মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন (পিপিএম) এর দিকনির্দেশনায় এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ মধ্যনগর বাজারে ডেভিল হান্ডের অভিযান পরিচালনা করেন। এসময় চামরদানী ইউনিয়নের বিশারা গ্রামের মৃত গণেশ চন্দ্র তালুকদার এর ছেলে, সন্দিগ্ধ আসামী মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য দেবাশীষ তালুকদার দিপু (৪৫)কে আটক করে সন্ধ্যা সাড়ে ৭ টার সময় থানার কাষ্টরিতে রাখা হয়েছে। পরবর্তীতে পরদিন সোমবার যথাযথ পুলিশ ইস্কেটর মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে অফিসার ইনচার্জ ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহীন জানান, এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এধরণের অভিযান চলমান থাকবে।










